বৃহস্পতিবার, ২০২৬ অক্টোবর ২৯ | ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, পদ হারালেন জামায়াত নেতা বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৩৯৬টি কবর খুঁড়ে চিরবিদায় নিলেন হাফেজ শিকদার, অপূর্ণ রয়ে গেল ৪০০ ছোঁয়ার ইচ্ছা এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসা শিক্ষক কুমিল্লা কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজের পেছনের গলিতে ছিনতাই কুমিল্লায় ৫ লাখ টাকার পণ্যের কার্টনে মিলল ইট ও বাঁশ ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার শিশুর হাত-মুখ চেপে দোকানে নিয়ে যান ইয়াসিন, ধর্ষণের পর দিলেন ২০ টাকা ৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা শিমুল জাইমা রহমানের জন্মদিনে ৬০০ ছাত্রীকে সাইকেল উপহার ৩ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীর মাকে ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের অভিযোগ, গ্রেপ্তার এক মাকে কুপিয়ে হত্যা, মেয়ে আটক বিরোধীদলে থাকতেই কবর দিতে বাধা, রাষ্ট্রক্ষমতায় গেলে কী করবেন: তাসনিম জারা সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়েন স্ত্রী-মেয়ে-বোন শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মসজিদের ইমামের যাবজ্জীবন অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদ্রাসার চূড়ান্ত ক্ষতি হবে: শায়খ আহমাদুল্লাহ ‘মাদরাসায় শারীরিক শাস্তি বা অনুপযুক্ত স্পর্শ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’ বাবার বাড়ি থেকে নাস্তা কম দেওয়ায় মারধর, ৯ দিন পর অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু স্বামীর ভালোবাসার আলিঙ্গনে পাঁজরের ৫ হাড় ভেঙে হাসপাতালে স্ত্রী
প্রতিবেদক - | সোমবার, ২০২৬ অক্টোবর ২৬, ০৩:২৯ অপরাহ্ন
৩ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীর মাকে ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের অভিযোগ, গ্রেপ্তার এক
৩ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীর মাকে ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের অভিযোগ, গ্রেপ্তার এক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক শিক্ষার্থীর মায়ের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ও ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি নূরানী ক্যাডেট মাদ্রাসার তিন শিক্ষকের বিরুদ্ধে। ‎এ ঘটনায় ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে আবু সাঈদ নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজ।

‎ভুক্তভোগী নারীর অভিযোগ, ব্যক্তিগত ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বিভিন্ন সময়ে তাঁর কাছ থেকে ৩ লাখ ৮০ হাজার টাকা ও আট আনা ওজনের স্বর্ণালংকার নেওয়া হয়েছে। পরে আরও ৫২ হাজার টাকা দাবি করা হলে তিনি পুলিশের দ্বারস্থ হন।

‎অভিযোগটি উঠেছে গোবিন্দগঞ্জ পৌর এলাকার লালমাটিয়া নূরানী ক্যাডেট মাদ্রাসার তিন শিক্ষকের বিরুদ্ধে। এজাহারে অভিযুক্ত অন্য দুজন হলেন ফরিদুল ইসলাম ও মোহন মিয়া।

‎ভুক্তভোগী নারীর অভিযোগ ও এজাহার সূত্রে জানা যায়, সন্তানকে ওই মাদ্রাসায় পড়ানোর সুবাদে এক শিক্ষকের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরবর্তী সময়ে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে যোগাযোগের একপর্যায়ে তাঁর ব্যক্তিগত ভিডিও গোপনে ধারণ করা হয় বলে অভিযোগ করেন তিনি। পরে ওই ভিডিও ও ছবি ব্যবহার করে তাঁকে ব্ল্যাকমেইল করা শুরু হয়।

‎এজাহারে উল্লেখ করা হয়, গত ৯ অক্টোবর মেয়ের বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলার কথা বলে ওই নারীকে মাদ্রাসায় ডেকে নেওয়া হয়। সেখানে তাঁর ব্যক্তিগত ভিডিও ও ছবি দেখিয়ে আরও অর্থ দাবি করা হয় বলে অভিযোগে বলা হয়েছে। এরপর গত ২৪ অক্টোবর বিকেলে ফোন করে ওই নারীর কাছে আরও ৫২ হাজার টাকা দাবি করা হয়। ভিডিও মুছে দেওয়ার আশ্বাসে তিনি টাকা দিতে রাজি হন। পরে পরিবারের সদস্য ও পরিচিতজনদের নিয়ে গোবিন্দগঞ্জ ডাকবাংলো এলাকায় টাকা দিতে গেলে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

‎এ ঘটনায় ভুক্তভোগী নারী গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলার দুই নম্বর অভিযুক্ত শিক্ষক আবু সাঈদকে আটক করে। পরে রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

‎এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজ আলম মুঠোফোনে বলেন, ‘ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে সকালে অভিযুক্ত ওই শিক্ষককে আটক করা হয়। তিনি এ মামলার দুই নম্বর আসামি। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।